• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা
  • ফিফা বিশ্বকাপ ২০২৬

বিশ্বকাপে জয় ফিলিস্তিনকে উৎসর্গ করলেন মিসরের কোচ, গাজাজুড়ে উদ্‌যাপন

স্পোর্টস ডেস্ক
  ০৪ জুলাই ২০২৬, ০৮:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয়ের পর সেই সাফল্য ফিলিস্তিনের জনগণের প্রতি উৎসর্গ করেছেন মিসরের কোচ হোসাম হাসান। একই সঙ্গে গাজাসহ আরব বিশ্বের বিভিন্ন স্থানে এই জয় উদ্‌যাপন করেছেন সমর্থকেরা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ১–১ গোলে সমতা ছিল। পরে টাইব্রেকারে ৪–২ ব্যবধানে জিতে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের স্বাদ পায় মিসর।

টাইব্রেকারে মিসরের হয়ে জয়সূচক শট নেন হোসাম আবদেলমাগুইদ। অন্যদিকে অস্ট্রেলিয়ার হয়ে হ্যারি সাউতার ও লুকাস হ্যারিংটন নিজেদের শট থেকে গোল করতে ব্যর্থ হন। এই জয়ে শেষ ষোলোতে আর্জেন্টিনার মুখোমুখি হবে মিসর।

ম্যাচের ১৩তম মিনিটে হেড থেকে মিসরকে এগিয়ে দেন ইমাম আশুর। তবে দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে মোহাম্মদ হানির আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। এরপর অতিরিক্ত সময়েও আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হোসাম হাসান বলেন, ‘আল্লাহ তাদের (ফিলিস্তিনিদের) বিজয় দান করুন, তাদের শহীদদের প্রতি আল্লাহ রহম করুন। আমি এই জয় মিসরের জনগণ এবং ফিলিস্তিনের জনগণকে উৎসর্গ করছি। তারা মহান ও সম্মানিত মানুষ।’

জয়ের পর মাঠে মিসর ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে প্রবেশ করেন হোসাম হাসান। এরপর পুরো দল একসঙ্গে সিজদায় লুটিয়ে পড়ে। এটি ছিল বিশ্বকাপের নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচে মিসরের প্রথম জয়।

মিসরের এই জয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন অনেক ফিলিস্তিনি সমর্থক। গাজার বাসিন্দা তামের নাহেদ লেখেন, ‘এই প্রথম এত উত্তেজনা নিয়ে বিশ্বকাপ দেখছি। কিছুক্ষণ আগে মিসরের জয়ে খুব আনন্দ পেয়েছি। তবে সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল, হাজারো মানুষ তাঁবু ও ধ্বংসস্তূপের মাঝ থেকে বেরিয়ে এসে একসঙ্গে খেলা দেখেছে। চারদিকে ছিল হাসিমুখ আর উল্লাস। চারপাশের সব কষ্টের মধ্যেও যেন সবাই কিছুটা সময়ের জন্য জীবনকে ফিরে পেয়েছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দৃশ্যে দেখা যায়, ধ্বংসপ্রাপ্ত ভবন ও অস্থায়ী তাঁবুর পাশে বড় পর্দায় খেলা দেখছেন গাজার মানুষ। অনেকের হাতে ছিল মিসরের পতাকা। অনেক শিশুর মুখেও আঁকা ছিল সেই পতাকার রঙ।

এদিকে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে মিসর দলের কয়েকজন সদস্যের সঙ্গে ডালাস পুলিশের সদস্যদের বাগ্‌বিতণ্ডার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মিসর জাতীয় দল জানায়, দলীয় পরিচালক ইব্রাহিম হাসান এবং খেলোয়াড় ত্রেজেগে দলীয় হোটেলে এক সমর্থকের সঙ্গে ছবি তুলতে গেলে এক পুলিশ কর্মকর্তা তাদের ধাক্কা দেন। তবে ডালাস পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসা করা হয়েছে।

আরও পড়ুন

ঘানার বিপক্ষে এগিয়ে কলম্বিয়া

সূত্র: আল-জাজিরা

/অ

  • ফিলিস্তিন
  • মিসর
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
এ সম্পর্কিত আরও খবর
ঘানাকে বিদায় করে শেষ ষোলোয় কলম্বিয়া
ঘানাকে বিদায় করে শেষ ষোলোয় কলম্বিয়া
দল দেখিয়েছে ছোট দেশও বড় স্বপ্ন দেখতে পারে: কেপ ভার্দের কোচ
দল দেখিয়েছে ছোট দেশও বড় স্বপ্ন দেখতে পারে: কেপ ভার্দের কোচ
হারের পরও কেন প্রশংসায় ভাসছে কেপ ভার্দে?
হারের পরও কেন প্রশংসায় ভাসছে কেপ ভার্দে?
ঘানার বিপক্ষে এগিয়ে কলম্বিয়া
ঘানার বিপক্ষে এগিয়ে কলম্বিয়া
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।